শ্যামনগরে প্রায় দশ লক্ষাধিক টাকা মূল্যে ১৯টি ভারতীয় গরু আটক করেছে থানা পুলিশ। রবিবার দুপুর ২টার দিকে সুন্দরবন উপকূলবর্তী মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামে নূর ইসলাম সানার বাড়িতে অভিযান চালিয়ে গরুগুলো আটক করা হয়। ওই অভিযানের নেতৃত্ব দেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান। তবে কোনো পাচারকারীকে আটক করা যায়নি।
স্থানীয় সিরাজুল ইসলাম জানান, গোলাখালী গ্রামে সিয়ামউদ্দীন গাজীর ছেলে জামু সুন্দরবনের ভেতর দিয়ে ভারতীয় গরু পাচার করে বাংলাদেশ সিমান্তে নিয়ে আসে। পরে পুলিশ জানতে পেরে আটক করে।
আরও পড়ুন: সুন্দরবনে কেটে ফেলা দুটি হরিণের মাংস ও শিকারীদের নৌকা জব্দ
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা বলেন, গোপন খবরে পুলিশ অভিযান চালিয়ে গরুগুলো আটক করে। এঘটনায় শ্যামনগর থানায় মামলা হয়েছে।
নীলডুমুর-১৭, বিজিবি কমান্ডিং অফিসার (সিও) লে. কমান্ডার মিল্টন কবির বলেন, ভারতীয় গরু পাচার বন্ধে সুন্দরবনে বিজিবি টহল জোরদার করা হয়েছে।
ইত্তেফাক/এসি
