ইইউবি ও ওয়ালটনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট : ২৬ জুলাই ২০২০, ২০:৫৮

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) ও ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুলাই) বেলা ১১টায় ভার্সিটির কনফারেন্স রুমে স্বারক স্বাক্ষর করেন ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের রেজিস্ট্রার আ.ফ.ম গোলাম হোসেন এবং ওয়ালটন  ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর  ফার্ষ্ট সিনিয়র ডেপুটি ডিরেক্টর  মো. আকরাম হুসাইন। এ সময় উপস্থিত ছিলেন ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মকবুল আহমেদ খান।

চুক্তিতে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর সকল শিক্ষার্থীদের জন্য ওয়ালটনের ল্যাপটপ, মনিটর, পিসিসহ অন্যান্য অ্যাক্সেসরিজের উপর সর্বোচ্চ ১৫শতাংশ মূল্য ছাড়ের কথা উল্লেখ করা হয়েছে। এ সুবিধার আওতায় ভার্সিটির সকল শিক্ষক, অফিসার ও স্টাফরাও  অন্তর্ভুক্ত থাকবেন।

চলমান কোভিড-১৯ এর প্রভাবে শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তির ব্যবহার বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, এ চুক্তির মাধ্যমে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীরা ওয়ালটনের প্রযুক্তি পণ্য সুলভমূল্যে ক্রয় করতে পারবে। 

ইইউবির পক্ষে উপস্থিত ছিলেন প্রোক্টর ড. কাজী বজলুর রহমান, ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন ডাইরেক্টর ড.ফারজানা আলম, সিনিয়র লেকচারার খন্দকার রাহাত মোর্শেদ, ট্রেজারার মো. মোশারফ হুসাইন সরকার,  প্ল্যানিং অ্যান্ড ডেভেলমেন্ট ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মনসুর আলম মুন্নাসহ আরও অনেকে।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লি.-এর পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাসিসেন্ট ডিরেক্টর পলাশ আহমেদ , রিক্রুট ইনচার্জ লালন হুসাইন, কি অ্যাকাউন্ট ম্যানেজার আবদুল্লাহ আল নোমান ।

চুক্তি সম্পাদনে সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন ইইউবির পাবলিক রিলেশন অফিসার পাবলিক রিলেশন অফিসার রাশিদা স্বরলিপি এবং ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লি.-এর  ডেপুটি অ্যাসিসেন্ট ডিরেক্টর পলাশ আহমেদ।

ইত্তেফাক/বিএএফ