ইয়াবাসহ মাদকের ছোবল থেকে সন্তানদের রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির হস্তক্ষেপ চেয়েছেন রাজধানীর গুলশান, বনানী ও বাড্ডাবাসী।
গতকাল রবিবার এ এলাকার পক্ষ থেকে কমিটির কাছে দেওয়া এক নালিশপত্রে বলা হয়, প্রাণঘাতী করোনার মধ্যেও গুলশান-১, গুলশান-২, উত্তর বাড্ডা ও দক্ষিণ বাড্ডার প্রতিটি অলিগলিতে মাদকের ব্যবসা চলছে। প্রতিবাদ করলে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে স্থানীয় অভিভাবকদের।
গোপনে পুলিশকে তথ্য দিলেও প্রতিকার মিলছে না বলেও তারা অভিযোগ করেন।
ইত্তেফাক/বিএএফ
