গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৯ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। গোপালগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৬২ জনে।
গত ২৪ ঘণ্টায় ২৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০২২ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৪১১ জন । গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়ায় মারা গেছেন ২৮ জন। মুকসুদপুরে আত্মহত্যা করেছে ১ করোনা রোগী।
সোমবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান।
তিনি আরও জানান, নতুন করে গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ সদরে ১৯ জন, টুঙ্গিপাড়ায় ৬ জন, কোটালীপাড়ায় ৫ জন, কাশিয়ানীতে ৬ জন ও মুকসুদপুরে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন জানান, আক্রান্তদের বসতবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সাথে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
তিনি আরও জানান, এ পর্যন্ত ৭ হাজার ২০৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।এর মধ্যে গোপালগঞ্জ সদরে ৪৮৩ জন, টুঙ্গিপাড়ায় ২৪০ জন, কোটালীপাড়া উপজেলায় ২৩৩ জন, কাশিয়ানীতে ২৫৪ জন ও মুকসুদপুরে ২৫২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।আক্রান্তদের মধ্যে চিকিৎসক , নার্স ও স্বাস্থ্য কর্মী রয়েছেন ১১১ জন ।
ইত্তেফাক/এমআরএম
