নিখোঁজের ৭দিন পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ১৮:৩৮

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের সাতদিন পর আব্দুর রহমান (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার  দুপুর প্রায় ১২টার দিকে সদর উপজেলার মজলিশপুরের তিতাস নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুর রহমান মজলিশপুর গ্রামের রসুন আলী মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, গত ৩১ ডিসেম্বর থেকে বাড়ি থেকে বের হবার পর নিখোঁজ ছিলেন আব্দুর রহমান। রবিবার সকালে লাশ ভাসতে দেখে স্থানীয়রা সদর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।

আরো পড়ুন: ঐতিহাসিক শোলাকিয়ায় সৈয়দ আশরাফের জানাজায় লাখো মানুষের ঢল

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উদ্দিন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, আব্দুর রহমান মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন এবং প্রায়ই তিনি বাড়ি থেকে বের হয়ে উধাও হয়ে যেতেন বলে জানিয়েছে তার পরিবারের লোকজন। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।

ইত্তেফাক/বিএএফ