ঈদ উপলক্ষে পোশাকের নতুন সংগ্রহ নিয়ে ‘তরী’ সকল আউটলেটের কার্যক্রম শুরু হয়েছে। কোভিড ১৯-র এই প্রাদুর্ভাবের সময়, সকল স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপত্তা বজায় রেখে সব আউটলেট থেকে পাওয়া যাচ্ছে ঈদের পোশাকের নতুন সংগ্রহ। এছাড়াও সকল স্বাস্থ্য নিরাপত্তা মেনে ঢাকাসহ সারা দেশে অনলাইনের মাধ্যমে তথা ‘তরী’-এর সামাজিক যোগাযোগ মাধ্যমেও থেকে পণ্য অর্ডার করলেই গ্রাহকের কাছে পৌঁছে যাবে ঈদের পছন্দের পোশাক। এবারের ঈদ আয়োজনে থাকছে নান্দনিক ডিজাইনের শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, টপস, কুশন কাভার প্রভৃতি। আমরা কৃতজ্ঞ আমাদের সকল ক্রেতা ও ভোক্তাদের প্রতি, যারা আমাদের সফলতায় সবসময় অনুপ্রাণিত করে যাচ্ছেন। তবে বর্তমান সময়ে ফেসবুকে ‘তরী’ নামটি ব্যবহার করে অনেকেই তাদের ব্যবসা পরিচালনা করছে। এমনকি ‘তরী’র সাফল্যে প্রভাবিত হয়ে অনেকই আমাদের ঠিকানা, লোগো ও পেইজের বিবরণগুলো হুবহু নকল করেছে। যার ফলে আমাদের সুনাম নষ্ট হচ্ছে। তাই ক্রয়ের সময় সতর্ক থাকবেন। আমাদের ‘তরী’ নামটি বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত। এটাই আমাদের একমাত্র পেইজ। রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডে আমাদের একটি মাত্র আউটলেট রয়েছে। ফেসবুক পেজ : https://www.facebook.com/Toriclothing/
