অনলাইন ভিত্তিক বেচাকেনায় মার্কেট বাংলার একবছর

আপডেট : ২৭ জুলাই ২০২০, ২০:৩৯

 

অর্গানিক ও সেইফ ফুড নিয়ে কাজ করা দেশের অন্যতম ই-কমার্স সাইট মার্কেট বাংলা ডটকম তাদের অনলাইন বেচাকেনায় সফলতার সঙ্গে একবছর পার করেছে। সমপ্রতি রাজধানীর বারিধারায় মার্কেট বাংলার কার্যালয়ে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘরোয়া পরিবেশে কেক কাটেন মার্কেট বাংলার উদ্যোক্তারা। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান জুয়েল ঘোষণা দেন, এখন থেকে সারাদেশে অনলাইনে পণ্য সরবরাহ করবে অর্গানিক ও সেইফ ফুড নিয়ে কাজ করা দেশের অন্যতম ই-কমার্স সাইট মার্কেট বাংলা ডটকম। দেশের অন্যতম জনপ্রিয় ই-কমার্স সাইট মার্কেট বাংলা ডটকমের প্রথম বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন ই-ক্যাব সভাপতি ও এফবিসিসিআই-এর পরিচালক অভিনেত্রী শমী কায়সার। তিনি বলেন, করোনাকালীন মানুষের অনলাইনে কেনাকাটার প্রবণতা অনেক বেড়েছে। দৈনন্দিন প্রয়োজনীয় প্রায় সব পণ্যের জন্য মানুষ এখন অনেকটাই অনলাইনের ওপর নির্ভরশীল।