নিয়োগ বিজ্ঞপ্তি: মিয়াপুর হাজী জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ ডাকঘর: বনগ্রাম, উপজেলা: সাঁথিয়া, জেলা: পাবনার জন্য সৃষ্ট পদে সরকারী বিধি মোতাবেক দুইজন ১। ল্যাব সহকারী (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)। ২। ল্যাব সহকারী (রসায়ন) নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে এসএসসি/সমমান দ্বিতীয় বিভাগ। আই সি টি ল্যাব সহকারীর জন্য কম্পিউটার/তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়সহ বিজ্ঞান বিভাগে এসএসসি/সমমান ২য় বিভাগ। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। আগামী ১৮/০৮/২০ ইং তারিখের মধ্যে অধ্যক্ষ বরাবর প্রয়োজনীয় কাগজপত্র ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ক্ষেতুপাড়া শাখা সাঁথিয়ার অনুকূলে ১০০০ টাকার ব্যাংক ড্রাফটসহ (অফেরতযোগ্য) দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। —অধ্যক্ষ। সিকে-৯৭২
নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারী ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক শাহাবাদ মাজীদিয়া কামিল মাদ্রাসা, ডাকঘর: শাহাবাদ, জেলা: নড়াইল এ শূন্য পদে কামিল আদব বিভাগে আদীব ০২ জন, অফিস সহকারী কাম-হিসাব সহকারী ০১ জন, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ০১ জন এবং সৃষ্ট (শূন্য) পদে গ্রন্থাগারিক ০১ জন, কম্পিউটার ল্যাব অপারেটর ০১ জন, আয়া ০১ জন নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশের ২০ (বিশ) দিনের মধ্যে অফেরতযোগ্য এক হাজার টাকার পোস্টাল অর্ডার, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আগ্রহী প্রার্থীদেরকে আবেদনপত্র জমা দিতে অনুরোধ করা গেল। উল্লেখ্য, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ও কম্পিউটার ল্যাব অপারেটর পদে বাংলা, ইংরেজি ও আরবীতে কম্পিউটার কম্পোজে দক্ষ ব্যক্তিকে অগ্রাধিকার দেয়া হবে। —অধ্যক্ষ। সিকে-৯৭১
