রঙ্গরস

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ১৯:১৬

পাড়ার ছেলেরা চাঁদা চাইতে গেল করিম সাহেবের বাড়ি।

: চাচা, এবার একটু বেশি করে দেবেন। শীতে পিকনিক করব তো।

: ঠিক আছে। রজব চেক বইটা নিয়ে আয় তো।

রজব চেক বই নিয়ে এল। করিম সাহেব চেক দিয়ে বললেন, নাও এক শ টাকা দিলাম।

: চেকে তো সই করেননি চাচা।

: আমার নামটা প্রকাশ করতে চাই না যে।