মার্কিন ঘাঁটিতে তিন দফায় রকেট হামলা 

আপডেট : ২৮ জুলাই ২০২০, ০৯:৪৪

ইরাকের রাজধানী বাগদাদের কাছে সামরিক ঘাঁটিতে অন্তত তিন দফায় রকেট হামলার ঘটনা ঘটেছে। হামলায় তৎক্ষণাৎ হতাহতের খবর পাওয়া যায়নি। এই ঘাঁটিতে মার্কিন সেনাদের অবস্থান।   

ইরাকের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার তাজি ঘাঁটিতে তিনটি কাতিউশা রকেট দিয়ে হামলা চালানো হয়।  তবে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটে নি। শুধুমাত্র সরঞ্জামাদির ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে ক্যাপ্টেন আহমেদ খালাপ সংবাদ সংস্থা আনাদোলু'কে বলেন, হামলায় একজন আহত হয়েছে। 

সূত্রের বরাত দিয়ে সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, রকেট হামলার পর ইরাকি বাহিনী হামলাকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে খবরে বলা হয়েছে।  

ইত্তেফাক/এসআর