সুখের সঙ্গে আনন্দের প্রভেদ এই যে, সুখের বিপরীত দুঃখ, কিন্তু আনন্দের বিপরীত দুঃখ নহে। শিব যেমন করিয়া হলাহল পান করিয়াছিলেন, আনন্দ তেমনি করিয়া দুঃখকে অনায়াসেই গ্রহণ করে।...আপনার পূর্ণতাকে উপলব্ধি করে। তাই দুঃখের তপস্যাই আনন্দের তপস্যা
—রবীন্দ্রনাথ ঠাকুর
রাত্রে যেমন তারার প্রকাশ ঘটে; দুঃখ তেমনি সত্যের সন্ধান দেয়
—এডওয়ার্ড মুর
যেখানে দুঃখ আছে তার পাশেই একটা পবিত্র অঙ্গন আছে
—অস্কার ওয়াইল্ড
