ভারতে একদিনে আরো ৫ লক্ষাধিক টেস্ট, শনাক্ত ৪৭ হাজার

আপডেট : ২৮ জুলাই ২০২০, ১৪:৩৫

প্রাণঘাতী করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৫ লাখ ২৮ হাজার ৮২ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্ত হয়েছে ৪৭ হাজার ৭০৩ জন। এনিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৮৩ হাজার ১৫৬ জনে দাঁড়ালো। 

সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে এসব তথ্য জানানো হয়। এর আগের দিন রোববারেরও দেশটিতে পাঁচ লক্ষাধিক করোনা পরীক্ষা করা হয়। 

এছাড়া প্রতিবেদনে বলা হয়েছে, এই ভাইরাসে গত একদিনে আরও ৬৫৪ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যুর সংখ্যা ৩৩ হাজার ৪২৫ জনে দাঁড়িয়েছে। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে আরও বলা হয়েছে, এখন পর্যন্ত সারা দেশে ৯ লাখ ৫২ হাজার ৭৪৩ জন সুস্থ হয়েছেন। এতে দেশটিতে সুস্থতার হার ৬৪ দশমিক ২৩। 

আক্রান্ত ও মৃতের সংখ্যায় দেশটিতে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। শুধু এই প্রদেশটিতেই আক্রান্ত চার লাখের কাছাকাছি। সেইসঙ্গে মৃত্যু হয়েছে ১৩ হাজার ৮৮৩ জনের। এরপরে আক্রান্তের সংখ্যায় দ্বিতীয়তে রয়েছে তামিল নাড়ু। প্রদেশটিতে আক্রান্ত দুই লক্ষাধিক। মৃত্যু হয়েছে সাড়ে তিন হাজারের বেশি জনের। আক্রান্তের সংখ্যায় তৃতীয়তে রয়েছে রাজধানী দিল্লি। এনডিটিভি।  

ইত্তেফাক/এসআর