গত বছরের দাবানলে অস্ট্রেলিয়ায় প্রায় ৩০০ কোটি প্রাণী মারা গেছে অথবা বাস্তচ্যুত হয়েছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। বুধবার আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর ন্যাচারের একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
ওই প্রতিবেদনে অস্ট্রেলিয়ার গত গ্রীষ্মের দাবানলকে আধুনিক ইতিহাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করা হয়। ওই দাবানলে অস্ট্রেলিয়ায় প্রায় ৩৩ জন মানুষ নিহত হয়েছিলেন। এছাড়া অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়াতে ১২৫ কোটি প্রাণী ওই দাবালনে মারা গেছে বলে জানিয়েছিলেন বিজ্ঞানীরা।
তবে অস্ট্রেলিয়ার এবার বড় পরিসরে হিসেব করে বিজ্ঞানীরা প্রাণীদের ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে এই নতুন তথ্য দিলেন।
ইত্তেফাক/এআর
