এসএসসি পরীক্ষার প্রস্তুতি- ২০১৯

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ১৯:২৩

ফিন্যান্স এন্ড ব্যাকিং

নির্মল ইন্দু সরকার, প্রভাষক

সেন্ট গ্রেগরিজ হাইস্কুল এন্ড কলেজ

ঢাকা

প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ,  তোমাদের জন্য আজ ‘ফিন্যান্স ও ব্যাংকিং’ বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ জ্ঞান ও অনুধাবনমূলক(ক,খ) প্রশ্ন উত্তরসহ দেয়া হলো।

বিনিয়োগ মূল্য এর পার্থক্যই হল নিট বর্তমান মূল্য। মূলধন বাজেটিং প্রক্রিয়া নির্ণয়ে এটি সর্বাধিক গ্রহণযোগ্য হাতিয়ার।

৮১। ঋণ মূলধন ব্যয় বলতে কি বুঝায়?

উত্তর: ব্যবসায় পরিচালনার জন্য বিভিন্ন উত্স হতে গৃহীত ঋণের বিপরীতে যে খরচ সংঘটিত হয় তাকে ঋণমূলধন ব্যয় বলে। মোট মূলধনের একটি অংশ ঋণ দ্বারা সৃষ্ট। গৃহীত ঋণের বিপরীতে ঋণদাতা বা প্রতিষ্ঠানকে নির্দিষ্ট হারে সুদ প্রদান করতে হয়। এই সুদকেই ঋণ মূলধন ব্যয় বলে।

৮২। করযোগ্য মুনাফা কিভাবে নির্ণয় করা হয়?

উত্তর: কর পূর্ব মুনাফা হতে ঋণ মূলধন খরচ বা ঋণ মূলধন বাবদ সুদ বাদ দিয়ে করযোগ্য মুনাফা নির্ণয় করা হয়।

৮৩। অগ্রাধিকার শেয়ার ব্যয় কি?

উত্তর: অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের নির্দিষ্ট হারে লভ্যাংশ প্রদান করতে হয়, যা অগ্রাধিকার শেয়ার ব্যয় নামে পরিচিত।

৮৪। কিভাবে অগ্রাধিকার শেয়ার ব্যয় নির্ণয় করা হয়?

উত্তর: অগ্রাধিকার শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশকে উক্ত শেয়ার বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ দ্বারা ভাগ করলে অগ্রাধিকার শেয়ার ব্যয় নিরুপণ করা যায়।

৮৫। কোনটি কোম্পানির দীর্ঘমেয়াদী অর্থায়নের অন্যতম উত্স?

উত্তর: সংরক্ষিত আয় কোম্পানির দীর্ঘমেয়াদী অর্থায়নের একটি অন্যতম উত্স।

৮৬। কোন পদ্ধতিতে শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশে কোন পরিবর্তন হয় না?

উত্তর: শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশে কোন পরিবর্তন হয় না।

৮৭। সাধারণ শেয়ার মালিকগণ কেন শেয়ার ক্রয় করেন?

উত্তর: সাধারণ লভ্যাংশ এবং শেয়ারের মূল্যবৃদ্ধি থেকে লাভ প্রাপ্তির আশায় সাধারণ শেয়ার মালিকগণ শেয়ার ক্রয় করে থাকে।

৮৮। শেয়ার বলতে কি বোঝায়?

উত্তর: শেয়ার হল মূলধনের ক্ষুদ্রতম একক। বড় অঙ্কের মোট মূলধনকে ছোট ছোট খণ্ডে বিভক্ত করে শেয়ার হিসাবে বিক্রয় করা হয়। কোম্পানির মূলধনকে কতগুলো ক্ষুদ্রে ছোট অংশ ভাগ করা হয়। এরূপ প্রত্যেকটি সমান অংশকে শেয়ার বলে।

৮৯। কোন শেয়ারে বিনিয়োগ সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং কেন?

উত্তর: সাধারণ শেয়ারে বিনিয়োগ সবচেয়ে ঝুঁকিপূর্ণ। সাধারণ শেয়ার মালিকদের সব সময় লভ্যাংশ দিতে কোম্পানি বাধ্য থাকে না। সাধারণত বন্ড, ডিবেঞ্জার ও আগ্রাধিকার শেয়ার মালিকদের প্রাপ্য সুদ ও লভ্যাংশ প্রদানের পর অবশিষ্টাংশ সাধারণ শেয়ার মালিকদের প্রদান করা হয়। আবার কোন বছর পর্যাপ্ত লাভ না হলে তাদের কিছুই প্রদান করা হয় না। আবার কোম্পানির অবসায়ন কালে সম্পত্তি বিক্রয় হতে প্রাপ্ত অর্থ থেকে সকল অর্থ দেনাদার ও অগ্রাধিকার শেয়ার মালিকদের দাবি মেটানোর চার অবশিষ্ট কিছু থাকলে সাধারণ শেয়ার মালিকদের দাবি মেটানো হয়। উপরে বর্ণিত কারণসমূহের জন্য সাধারণ শেয়ারকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বলা হয়।

৯০। সাধারণ শেয়ারের তারল্য নীতি বলতে কি বুঝায়?

উত্তর: সাধারণ শেয়ার বিনিয়োগকারীর নিকট তরল সম্পদ হিসেবে গণ্য। কারণ বিনিয়োগকারী যেকোন সময় ইচ্ছে করলে তার ধারণকৃত শেয়ার সেকেন্ডারি বাজারে বিক্রয় করে নগদ টাকা সংগ্রহ করতে পারে। এটাই সাধারণ শেয়ারের তারল্য নীতি হিসেবে সমাদৃত।

৯১। অগ্রাধিকার শেয়ার বলতে কি বোঝায়?

উত্তর: যে শেয়ারের মালিকগণ লভ্যাংশ প্রাপ্তি ও মূলধন ফেরতের ক্ষেত্রে অগ্রাধিকার ভোগ করে, তাদের শেয়ার বলে। অগ্রাধিকার শেয়ার মালিকগণ নির্দিষ্ট হারে লভ্যাংশ পেয়ে থাকেন। কোম্পানিতে লভ্যাংশ প্রাপ্তি ও মূলধন ফেরতেন ক্ষেত্রে অগ্রাধিকার পেলেও এসব শেয়ারের মালিক কোম্পানি পরিচালনায় অংশ নিতে পারে না।

৯২। নগদ লভ্যাংশ কি?

উত্তর: যে লভ্যাংশ নগদ টাকায় পরিশোধ করা হয়, সে লভ্যাংশকে নগদ লভ্যাংশ বলে।

৯৩। স্টক বা বোনাস লভ্যাংশ বলতে কি বোঝায়?

উত্তর: কোম্পানি কর্তৃক ইস্যুকৃত শেয়ারের ওপর আনুপাতিক হারে যে লভ্যাংশ প্রদান করা হয়, তাকে স্টক লভ্যাংশ বা বোনাস লভ্যাংশ বলে। কোম্পানি অনেক সময় নগদ লভ্যাংশের পরিবর্তে বা নগদ লভ্যাংশের পাশাপাশি বর্তমান ইস্যুকৃত শেয়ারের উপর আনুপাতিক হারে স্টক লভ্যাংশ দিয়ে থাকে। এর ফলে কোম্পানির শেয়ারের সংখ্যা বৃদ্ধি পায়।

৯৪। স্থিতিশীল লভ্যাংশ নীতি কি?

উত্তর: যে লভ্যাংশ নীতি অনুযায়ী প্রতি বছর অর্জিত লাভ থেকে সমপরিমাণ টাকা লভ্যাংশ দেয়া হয়, তাকে স্থিতিশীল লভ্যাংশ নীতি বলে।

৯৫। লভ্যাংশ প্রদান অনুপাত নীতি কি?

উত্তর: যে লভ্যাংশ নীীত অনুযায়ী কোম্পানি প্রতি বছর গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আনুপাতিক হারে লভ্যাংশ প্রদান করে, তাকে লভ্যাংশ প্রদান অনুপাত নীতি বলে।