ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ (আইইবি) এবং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স ইন আমেরিকা (এএবিইএ) এর যৌথ উদ্যোগে মহামারি করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন, দুঃস্থ এবং অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে।
মঙ্গলবার ইঞ্জিনিয়ার্স স্টাফ কলেজে দুই শতাধিক পরিবারের মাঝে দেড় হাজার করে নগদ অর্থ দেয়া হয়। যা পরবর্তীতেও অব্যাহত থাকবে।
কর্মহীন, দুঃস্থ এবং অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ। এ ছাড়া উপস্থিতি ছিলেন আইইবির সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল কালাম হাজারী, নবনির্বাচিত সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী রনক আহসান।
আরো পড়ুন : জনতা ব্যাংক: জামালউদ্দিনকে সরিয়ে নতুন চেয়ারম্যান নিয়োগ
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ বলেন, বিশ্ব আজ এক ভয়ঙ্কর পরিস্থিতিতে যাচ্ছে। এই পরিস্থিতিতে পৃথিবীর বহু মানুষ কর্মহীন হয়ে পরেছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। এই পরিস্থিতিতে দুই শতাধিক কর্মহীন পরিবারের মাঝে আমাদের এই নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এই অর্থ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে
ইত্তেফাক/ইউবি
