রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা
রাউজানে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ জন করে একশজন শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষাসামগ্রী তুলে দেয় বেসরকারি সংগঠন একুশের আলো ফাউন্ডেশন।
গত শনিবার বিকালে উপজেলার পশ্চিম গহিরা ইউনুচ সুফিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় টেলি কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুইজারল্যান্ড প্রবাসী গৌরিচরণ সসীমের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি উত্পল বড়ুয়া। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রণব বড়ুয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, পৌর কাউন্সিলর আলমগীর আলী, বিনাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুকুমার বড়ুয়া।
