গ্রাহক হয়রানি বন্ধে মানববন্ধন

আপডেট : ২৯ জুলাই ২০২০, ২১:৫৯

চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা

নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ নিশ্চিতকরণ, ভৌতিক মিটার বিল ও গ্রাহক হয়রানি বন্ধের প্রতিবাদে চরফ্যাশন সদর রোডে মানববন্ধন করেছে স্থানীয়রা। বুধবার ভোলা জেলা নাগরিক ফোরাম ও জেলা দক্ষিণ ও স্বেচ্ছাসেবী সংগঠন চিলেকোঠাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষী, চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন, সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র, চরফ্যাশন সাংবাদিক কল্যাণ তহবিলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত ও সদস্য সচিব এম আমির হোসেন ও চিলেকোঠার উপদেষ্টা নাদিম মাহমুদ অংশ নেন।