চট্টগ্রাম অফিস
নিখোঁজের এক দিন পর নুরুল আলম(৫৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে হাটহাজারীর শিকারপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে উরকিরচর ইউনিয়নের করম আলী হাজী বাড়ির সুলতান আহমেদ এর পুত্র।
রাউজান থানা পুলিশ জানায়, গত শনিবার রাউজানের উরকিরচর বাজার থেকে ব্যবসায়ী নুরুল আলমকে সিএনজি অটোরিক্সা করে তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। পরে তার পরিবার এব্যাপারে থানায় অভিযোগ করেন। এরপর তাকে উদ্ধারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। স্থানীয়ভাবে খবর পেয়ে গতকাল তার লাশ উদ্ধার করে পুলিশ। নুরুল আলমের পিঠ, হাঁটুসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহূ রয়েছে। কান দিয়ে রক্ত ঝরছিল।
