বন্যা পরিস্থিতিতে জেপির উদ্বেগ

আপডেট : ২৯ জুলাই ২০২০, ২৩:০৬

দেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্যার প্রকোপে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় পার্টি-জেপি। জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহিদুল ইসলাম এ উদ্বেগ জানিয়েছেন। গতকাল বুধবার জাতীয় পার্টি-জেপির যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক এম সালাহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানানো হয়। এতে উল্লেখ করা হয়, সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের ১৭টি জেলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। এর ফলে কোটি কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে বন্যা কেড়ে নিয়েছে প্রায় ৭২ জনের প্রাণ। নষ্ট হয়েছে খেত, খেতের ফসল ও সবজিবাগান। আমরা বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানো ও বন্যার্তদের দুর্দশা লাঘবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে আমরা বন্যাদুর্গত অঞ্চলে জাতীয় পার্টি-জেপির নেতাকর্মীদের বন্যার্তদের পাশে দাঁড়িয়ে ত্রাণ তত্পরতা পরিচালনার অনুরোধ করছি।