জার্মানি থেকে প্রায় ১২ হাজার সৈন্য প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার এই ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ছয় হাজার ৪০০ সৈন্যকে দেশে ফিরিয়ে আনা হবে। আর প্রায় পাঁচ হাজার ৬০০ সৈন্যকে ন্যাটোভুক্ত অন্য দেশে নিয়ে যাওয়া হবে। এর ফলে জার্মানিতে ২৪ হাজার মার্কিন সৈন্য অবস্থান করবে। প্রেসিডেন্ট ট্রাম্প এই সিদ্ধান্তের পক্ষে কথা বলতে গিয়ে জানিয়েছেন, ‘জার্মানি আমাদের কাছ থেকে বাণিজ্যিক সুবিধা নেয়। আবার প্রতিরক্ষা সহায়তাও নিচ্ছে। সৈন্যদের ব্যয় তাদের বহন করার কথা থাকলেও সেটা করছে না। জিডিপির দুই শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করার কথা। কিন্তু জার্মানি সেই কাজটিও করছে না। তাই সৈন্যদের সেখান থেকে প্রত্যাহার করা হচ্ছে’। উল্লেখ্য, ইউরোপে রাশিয়ার বিরোধী অবস্থানে যুক্তরাষ্ট্রে অন্যতম বড় মিত্র জার্মানি। -রয়টার্স ও আলজাজিরা
