আবাসিক হোটেলে তরুণিকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৫

আপডেট : ৩০ জুলাই ২০২০, ১৬:১১

গলাচিপায় এক তরুণিকে ধর্ষণের অভিযোগ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) রাতে সৈকত মহল নামে একটি আবাসিক হোটেলে ১৯ বছরের ওই তরুণিকে গণ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়। গোপন খবরে থানা পুলিশ ওই রাতেই আবাসিক হোটেল থেকে পাঁচজনকে গ্রেফতার ও ওই তরুণিকে উদ্ধার করে। এ ঘটনায় ওই তরুণি বাদি হয়ে বৃহস্পতিবার গলাচিপা থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন- শহিদুল (২৪), রশিদ গাজি (৩২), স্বপন (৪০), জিতেন (৩৫), খোকন (৪৫)

ধর্ষিতাকে মেডিকেল পরীক্ষার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: দিনাজপুরের ফুলবাড়ীতে করোনায় একজনের মৃত্যু

পুলিশ জানায়, উপজেলার গজালিয়া গ্রামের এক তরুণি  বুধবার বিকেলে ডাক্তার দেখাতে গলচিপা শহরে যায়। ডাক্তার দেখানো শেষে  রাত হওয়ার কারণে তিনি  শহরের সৈকত মহল হোটেলে রাত যাপন করে। রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত পূর্ব পরিচিত ওই ব্যক্তিরা তাকে ধর্ষণ করে। 

গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম বলেন, অভিযুক্তদের কোর্টে প্রেরণ করা হয়েছে এবং ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এসি