জাহাজ

আপডেট : ৩০ জুলাই ২০২০, ২১:১১

 

জাহাজটি আটকে আছে দু চোখে;

 

চোখে চোখে জমে আছে ব্রহ্মপুত্র!

চোখে চোখে মন

পড়ে ফেলে মানুষ ও আগুন;

 

আগুনের থেকে যাত্রা পৃথিবীর

শেষ হবে আগুনের দিকে;

 

এর মাঝে আটকে থাকা জাহাজ

আর চোখের রহস্য পুড়ে

সাক্ষী থাক ব্রহ্মপুত্র; গাছ প্রিয় নদী :

 

আগুনমুখা পৃথিবীর ভ্রাম্যমাণ বর্তুল

মনে হয় আরেক জাহাজ;

জাহাজে চলতে থাকা দু চোখের বিস্ময় প্রপাত।