তোমার পয়মন্ত জমিন

আপডেট : ৩০ জুলাই ২০২০, ২১:১১

 

তোমার পয়মন্ত জমিন; ফসিলের কারখানা

 

ডুবে যায় দৃষ্টি, উপমা, আঙিনার নৃত্য ঘাস

ক্রমশ ডাকে অন্তরীণ ছায়াময়; বাঁশপাতা কাগুজে

শব্দ নৈঃশব্দ্যের চুমু বসিয়ে পেরিয়ে যাও

কেবল রঙ করা এক বৃত্তাংশ দেওয়ালের ভেতর;

বিদীর্ণ দীর্ঘ ছায়া পেরুতেই কার্পাস শরীর

হেলে পড়ে হূদপিণ্ড শিহরণ উত্সবে, তুমি তো সে!