আহত উই

আপডেট : ৩০ জুলাই ২০২০, ২১:১২

 

একদিন মৃত্যু এসেছিল স্বপ্নে

অসুন্দরের অন্ধকারে বিরোধ করেছিলো নিঃশ্বাস

আর পুনঃপুনঃ ক্ষত গুমরে মরেছিলো অন্তরালে।

শূন্য সৌন্দর্যের গা বেয়ে গড়ে ওঠে ক্লান্তির স্তূপ

ধীরে ধীরে স্বপ্নের ভেন্যুতে জমা হয় আহত আশাগুলো;

অথচ নিঃসঙ্গেরা বিরামহীন রাত জেগে গড়ে তুলল মৃত্যুর ফ্রেম।