ঈদ মানে ঈদ, ছুটে যায় নিদ
ঈদ মানে শিশুদের
নিষ্পাপ যিশুদের;
নতুন-নতুন, জামার তাগিদ।
আনন্দ হাসি-গান
উচ্ছল শতপ্রাণ
আয় করি ত্যাগ, আয় ধরি জিদ।
ঈদ মানে ঈদ, ছুটে যায় নিদ।।
জাগ তোরা জাগ, সুখ করি ভাগ
পথশিশু-গরিবের
মুখে হাসি ফোটাবার
আনন্দ জোটাবার
পথটাও করি বের;
দূর হয়ে যাক, দুঃখের দাগ।
ঈদ মানে ঈদ, ছুটে যায় নিদ।
চোখ-মুখে চাই, সুখ-উম্মিদ।।
