সেদিন ভোরে আম্মু বলেন
সাম্যের ঈদ সামনে,
আনন্দ কর একসাথে আর
আল্লাহ-খোদার নাম নে।
সেই বিকেলেই টিভির ঘরে
ঘটেছে এক কর্ম,
কাজের মেয়ে ধমক খেল
যায়নি বোঝা মর্ম।
কাজের মেয়ে মৌ-ও ছিল
সেদিন সুখে ভরপুর,
মায়ের বকায় সুখ যেন তার
উবে গেছে কর্পূর।
এসব দেখে নিজের মেয়ে
বললো তখন চমকে,
ও মা, তুমি অমন করে
উঠলে কেন ধমকে?
তোমরাও তো দেখছো টিভি
সঙ্গে চালাও গল্প,
মৌ-ও দেখুক আমার সাথেই
না হয় দেখুক অল্প।
