ঈদ উত্সব

আপডেট : ৩০ জুলাই ২০২০, ২১:২০

 

চাঁদটা ঈদের খুশি আনে

সবার ঘরে ঘরে...

সেই আদিকাল থেকেই ঈদে

আনন্দে মন ভরে;

এই যুগেতে ঈদকে নিয়ে—

ভাববো নতুন করে।

 

ঈদ হবে তো সকল জাতের;

খুশিই ঈদের মানে...

হিন্দু, মুসলমান, খ্রিস্টান

ঈদকে মনে প্রাণে—

মেনেই করুক, ঈদ উত্সব

জগত্ যেন জানে...।