মুজিব শতবর্ষ উপলক্ষে ১৮ প্রকার  বৃক্ষ রোপণ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট : ৩০ জুলাই ২০২০, ২১:৫০

মুজিব শতবর্ষ ২০২০ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী এক কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে ১৮ প্রকার ১০০টি বৃক্ষ রোপণ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

চার দিনব্যাপী চলমান এ বৃক্ষ রোপণ কর্মসূচিতে পররাষ্ট্র ভবন প্রাঙ্গণ, ফরেন সার্ভিস একাডেমি সুগন্ধা, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা, মেঘনা ও যমুনা প্রাঙ্গণে বনজ, ফলদ, ঔষধি ও শোভাবর্ধনকারী এসব গাছের চারা রোপণ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র সচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

ইত্তেফাক/ইউবি