ক্যাপশন নিউজ

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ২১:২৮

আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালকে অনুদান হিসেবে ২৫ লাখ টাকা প্রদান করেছে দেশের ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি। গত রজমান মাসে পরিচালিত একটি রিচার্জ ক্যাম্পেইনের আওতায় এ অনুদান প্রদান করল অপারেটরটি। রাজধানীর রবি কর্পোরেট অফিসে সম্প্রতি কোম্পানির হেড অব কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স সাহেদ আলম আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল’র অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এইচআর’র ডিরেক্টর মো. ইফতেখারুল ইসলামের হাতে অনুদানের চেকটি হস্তান্তর করেন

০০০

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সমপ্রতি তাদের ৩৮১ টি শাখা জুড়ে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার লক্ষ্যে লিডস কর্পোরেশন লিমিটেডের ‘ব্যাংক আল্টিমাস’ কোর ব্যাংকিং সিস্টেম বাস্তবায়নের জন্যে চুক্তি স্বাক্ষর করেছে। রাজশাহী কৃষিউন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক কাজী আলমগীর ও  মহাব্যবস্থাপক খন্দকার গোলাম মোস্তফা চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

০০০

ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার সম্প্রতি ব্যাংকের এমপ্লয়িদের জন্য আয়োজিত সংগীত প্রতিযোগিতার বিজয়ী ইবিএল কার্ডস অপারেশন্সের মুহাম্মদ আলমগীর হোসেনের হাতে পুরস্কার তুলে দেন। গুলশানস্থ ইবিএল প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিচারক প্যানেলের সদস্য সংগীত পরিচালক শেখ সাদী খান, সংগীত শিল্পী খুরশিদ আলম এবং ইফ্ফাত আরা নার্গিস

০০০

ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের নির্বাহী কমিটির ১৩৪তম সভা গতকাল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী। সভায় ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এ. জেড. এম. সালেহ্ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুকনুজ্জামানসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন