স্কুলছাত্রীকে গণধর্ষণ

গোবিন্দগঞ্জ আদালতে দুই জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আপডেট : ৩০ জুলাই ২০২০, ২২:২৭

গোবিন্দগঞ্জে স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার দুই যুবক বুধবার রাতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চৌকি) আদালতের বিচারক পার্থভদ্র জবানবন্দি রেকর্ড শেষে উভয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিরা হলেন—উপজেলার শিবপুর ইউনিয়নের শিবপুর গাছবাড়ী গ্রামের শিমুল মিয়া ও একই উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের কাজিপাড়ার সাদ্দাম হোসেন। মামলা সূত্রে জানা যায়, উপজেলার নাঁওভাঙ্গা এলাকায় এক স্কুলছাত্রী ২৬ জুলাই মধ্যরাতে গণধর্ষণের শিকার হয়। এ ঘটনায় পুলিশ ছয় জনকে গ্রেফতার করে। সোমবার তাদের মধ্যে চার জন অপরাধ স্বীকার করে আদালতে স্বীকারোক্তি দেয়। পুলিশি রিমান্ডে অপর ঐ দুই জন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।