৩শ’ কোটি ডলারের এফডিআই লক্ষ্যমাত্রা শ্রীলঙ্কার

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ২১:২৯

ইত্তেফাক রিপোর্ট

নতুন বছরে অর্থাত্ ২০১৯ সালে ৩০০ কোটি ডলারের সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করতে চায় শ্রীলঙ্কা। সিনহুয়ার সংবাদ অনুযায়ী দেশটির সরকারের তরফ থেকে জানানো হয়, চলতি বছর বেশ কয়েকটি মেগা প্রকল্পে বড় অঙ্কের বিদেশি বিনিয়োগ আসবে। গত বছর দেশটিতে ২২০ কোটি ডলার এফডিআই আসে। তবে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ২০১৮ সালে প্রত্যাশার চেয়ে কম এসেছে এফডিআই। নতুন বছরে বেশ কিছু উদ্যোগও নেওয়া হয়েছে। শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় ত্রিনকোমালিতে একটি বৃহত্ শোধনাগার ও ইস্পাত ম্যানুফ্যাকচারিং কারখানা স্থাপনে বিনিয়োগকারীরা আগ্রহ প্রকাশ করেছে। এই বিনিয়োগ আসলে এফডিআই প্রবাহ বৃদ্ধি পাবে। উল্লেখ্য, ২০১৭ সালে চীনের কাছ থেকে ১৬৩ কোটি ডলার এফডিআই পেয়েছে শ্রীলঙ্কা।