পবিত্র কাবার গিলাফ পরিবর্তন করেছে হারামাইন কর্তৃপক্ষ। বুধবার কিং আবদুল আজিজ কমপ্লেক্সের সার্বিক সহযোগিতায় কাবার নতুন গিলাফ পরিবর্তন করা হয়।
এই গিলাফকে কিসওয়া বলা হয়। যাতে চারটি টুকরো রয়েছে। যার প্রত্যেকটি পবিত্র কাবায় পরানো হয়।
পবিত্র কাবার গিলাফ বিশেষ গাড়িযোগে আনা হয়। গিলাফের ক্ষতি রোধে তাতে ব্যবহার করা হয় বিশেষ ধরনের ধাতব পদার্থ।
প্রতি বছরের মতো এবারো জিলহজের ৯ তারিখ পবিত্র কাবার গিলাফ পরিবর্তন সম্পন্ন করেছে হারামাইন কর্তৃপক্ষ।
সৌদি নিউজ এজেন্সিতে প্রকাশিত তথ্য মতে, পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগ
গিলাফের ওপর সোনার প্রলেপকৃত রূপার সুতোয় সুচারুভাবে লেখা রয়েছে, ‘ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ’ ও ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ বাক্য। সূত্র : আরব নিউজ
