১০টি সিরিজের মধ্যে শ্রীলঙ্কাকে দু’বার হোয়াইটওয়াশ করেছে নিউজিল্যান্ড। ১৯৮৩ সালে প্রথম সিরিজে এবং ১৯৯১ সালের সিরিজে লঙ্কানদের হোয়াইটওয়াশ করে ব্ল্যাকক্যাপরা। এবার তৃতীয়বারের মত শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের ভালো একটি সুযোগ পেল নিউজিল্যান্ড। সেজন্য আজ সিরিজের তৃতীয় ম্যাচটা জিতলেই চলবে। সুযোগটি কাজে লাগাতে চান নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। সিরিজের প্রথম ম্যাচে ১৩৮ রান করা গাপটিল বলেন, ‘১৯৯১ সালে সর্বশেষ শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে নিউজিল্যান্ড। এবার আমাদের সুযোগ এসেছে। আমরা এই সুযোগটি কাজে লাগাতে চাই। তবে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। প্রথম দু’ম্যাচের চেয়েও ভালো পারফরমেন্স করতে হবে। শ্রীলঙ্কা ভালো দল। দু’ম্যাচেই লড়াই করেছে। হোয়াইটওয়াশ এড়াতে তারা শেষ ম্যাচে নিজেদের উজার করে দিবে, এতে কোনো সন্দেহ নেই। তবে আমরাও প্রস্তুত।’
