হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

আপডেট : ৩১ জুলাই ২০২০, ০৬:২০

ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হন তিনি। 

চিকিৎসকরা জানিয়েছেন, রুটিন চেক-আপ এবং পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গঙ্গারাম হাসপাতালের পরিচালন পর্ষদের চেয়ারম্যান ডাক্তার ডিএস রানা বলেছেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

কংগ্রেস সূত্রে খবর, সত্তরোর্ধ্ব সোনিয়া গান্ধী জটিল রোগে ভুগছেন। চিকিৎসার জন্য একাধিকবার যুক্তরাষ্ট্রে যেতে হয়েছে তাকে। খবর: এনডিটিভি

ইত্তেফাক/জেডএইচ