স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
একাদশ জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে ঢাকা জেলা দলকে হারিয়ে চট্টগ্রাম জেলা দল চ্যাম্পিয়ন হওয়ায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) পক্ষ হতে দলের কর্মকর্তা ও খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রবিবার সংস্থার নিজস্ব কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন দলের কর্মকর্তা ও খেলোয়াড়দের মধ্যে ব্লেজার প্রদান করা হয়।
