বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গলি থেকে সপ্তম শ্রেণির বিনামূল্যের এক বস্তা সরকারি বই উদ্ধার করা হয়েছে। বিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম জানান, শনিবার রাতে বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গলিতে এক বস্তা বই পড়ে থাকতে দেখে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ওই বস্তা থেকে সপ্তম শ্রেণির চলতি বছরের নতুন বাংলা ব্যাকরণ ২২টি বই উদ্ধার করা হয়। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
