বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা
রংপুরের বদরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা কৃষকদলের আহবায়ক আহসান হাবীব লাইজু বিএনপির সকল পদ থেকে পদত্যাগ করেছেন। শনিবার জাতীয়তাবাদী দল বিএনপি বদরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত পদত্যাগপত্র জমা দেন।
তিনি উল্লেখ করেন, শারীরিক ও পারিবারিক সমস্যার কারণে জাতীয়তাবাদী দল বিএনপির দুইটি পদে অধিষ্ঠিত থাকলেও তিনি দলের কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেন না। এ কারণে তিনি বিএনপি থেকে পদত্যাগ করছেন। রংপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী জানান, বিষয়টি আমিও শুনেছি, তবে এখনও লিখিত পদত্যাগপত্রটি হাতে পাইনি।
