জার্মানিতে করোনা বিরোধী বিশাল মিছিল হয়েছে। মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। গ্রেফতার হয় শতাধিক।
করোনা ভাইরাসকে ‘বিল গেটসের ষড়যন্ত্র’ বলে শনিবার বার্লিনের রাস্তায় মিছিল করেন অন্তত ২০ হাজার মানুষ।
জার্মানির সংবাদমাধ্যম ডয়েচে ভেলের খবরে বলা হয়, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা থাকা সত্ত্বেও স্বাস্থ্যবিধি না মেনে এই মিছিল হয়। ব্রান্ডেনবুর্গ গেটের সামনে হওয়া এ মিছিল সরাতে গেলে পুলিশকে বাধা দেওয়া হয়। এতে শুরু হয়ে যায় সংঘর্ষ।
এতে ৪৫ জন পুলিশ কর্মকর্তা আহত হন। তিনজনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। মিছিল থেকে ১৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এক বিবৃতিতে বার্লিন পুলিশ জানায়, আয়োজকরা মোট এক হাজার জনের সমাবেশের অনুমতি নিলেও সমাবেশে অংশ গ্রহণকারীর সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যায়।
ইত্তেফাক/জেডএইচ
