পাঁচবিবিতে বিদ্যুত্স্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ২২:০১

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা 

রবিবার সকালে পাঁচবিবি উপজেলার পূর্বমানিক ইটের ভাটায় বিদ্যুত্স্পৃষ্টে সুব্রত চন্দ্র বর্মণ নামের এক যুবক মারা গেছে। তিনি উপজেলার রাধানগর গ্রামের শান্তি চন্দ্র বর্মণের ছেলে। জানা যায়, প্রতিদিনের মত রবিবার সকালে ইটের ভাটায় মাটি কাদা করার জন্য একটি গর্ত থেকে পানি তুলছিল সুব্রত। হঠাত্ বিদ্যুতের তার ছিঁড়ে পানিতে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মো. বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।