চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহর পৌরসভার বালুচর মহল্লায় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন এক মানসিক ভারসাম্যহীন গৃহবধূ। শনিবার রাতে নিজ বাড়িতে তিনি অগ্নিদগ্ধ হন। তাকে ভোররাতে ঢাকা নিয়ে যাওয়া হলে হাসপাতালে ভর্তির আগেই রবিবার সকালে তার মৃত্যু হয়। নিহত গৃহবধূ মুক্তি খাতুন ওই মহল্লার রফিকুল ইসলাম হেলালের স্ত্রী। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মানসিক রোগী মুক্তি খাতুন রাতে নিজেই শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। তার চিত্কারে স্বামী ও অন্যরা উঠে আগুন নেভায়। মুমূর্ষু অবস্থায় ঢাকা নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
