মাগুরায়  সড়ক দুর্ঘটনায়  ব্যবসায়ী নিহত 

আপডেট : ০৪ আগস্ট ২০২০, ২০:৩৮

মাগুরায় সড়ক দুর্ঘটনায় জনপল সরকার (৩১) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে মাগুরা সদর উপজেলার বাটাজোড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

জনপল সরকার মাগুরা সদর উপজেলার বাটাজোড় গ্রামের মৃত বিমল সরকারের ছেলে। তার বাটাজোড় ঘাট এলাকায় তার একটি  ফলের দোকান রয়েছে। 

মাগুরা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন জানান, জনপল সরকার মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। পথে বাটাজোড় নামকস্থানে বাসচাপায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।

ইত্তেফাক/ইউবি