জাতীয় হ্যান্ডবলের খবর

আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ২১:০৫

স্পোর্টস রিপোর্টার

বঙ্গবন্ধু স্টেডিয়ামসংলগ্ন হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠানরত জাতীয় পুরুষ হ্যান্ডবলে গতকাল ঢাকা জেলা ক্রীড়া সংস্থা ২৬-১২ গোলে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়েছে। নারায়ণগঞ্জ জেলা ১৪-৭ গোলে বরিশাল জেলাকে হারিয়েছে। বরগুনা জেলা ২৫-২৪ গোলে যশোর জেলাকে, পঞ্চগড় জেলা ২৪-৬ গোল পটুয়াখালীকে, নড়াইল জেলা ২৭-১০ গোলে মাদারীপুরকে,নাটোর ১৭-৭ গোলে মেহেরপুরকে, চট্টগ্রাম ২৪-৮ গোলে লালমনিরহাটকে, কুমিল্লা ১২-৮ গোলে ঠাকুরগাঁওকে, কুষ্টিয়া ২৭-২০ গোলে ফরিদপুরকে, বান্দারবান জেলা ২৯-১২ গোলে গোপালগঞ্জকে, বাগেরহাট ২১-৬ গোলে গাইবান্ধা জেলাকে হারায়। চুয়াডাঙ্গা ১৮-১৮ গোলে রাজশাহীর সঙ্গে ড্র করে। অথচ প্রথমার্ধে চুয়াডাঙ্গা ১৩-৯ গোলে এগিয়ে ছিল।