গোমস্তাপুরে ফেনসিডিলসহ আটক দুই
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি গোমস্তাপুরে ৭৯ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে বিজিবি। গতকাল রবিবার সকালে রহনপুর-আড্ডা সড়কের তেঁতুলতলা নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার দাদনচক কাটনিতলা গ্রামের ওবায়দুল, অপরজন শিবগঞ্জ উপজেলার দাদনচক হলমোড় এলাকার কাওসার আলী। ১৬ বিজিবির রহনপুর কোম্পানি কমান্ডার সুবেদার অছিকুর রহমান জানান, তার নেতৃত্বে বিজিবির একটি টহল দল ওই এলাকায় টহল দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে একটি মোটরসাইকেল আরোহীকে গতিরোধ করতে বলা হলে গতিরোধ না করে পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করে দেহ তল্লাশি চালিয়ে ৭৯ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। আটককৃতদের গোমস্তাপুর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করেছে।
সৈয়দপুরে ১২০ শিক্ষার্থীকে সম্মাননা
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা গতকাল রবিবার সকালে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছে সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। গত বছর ওই প্রতিষ্ঠানের ১২০ শিক্ষার্থী দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। তাদের সম্মানিত করতে প্রতিষ্ঠানটি দিনব্যাপী কর্মসূচি হাতে নেয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মো. সাজ্জাদ হোসেন। এ সময় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো. আক্কাছ আলী সরকার, বুয়েটে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থী ফাইয়াজ আহমেদ, দিনাজপুর এম. রহিম মেডিক্যাল কলেজের ছাত্র দিদার আলী প্রমুখ। তাদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন অধ্যক্ষ।
নগরকান্দায় স্কুল-মাদ্রাসা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা
নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা নগরকান্দায় উপজেলা পর্যায়ে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার সকালে এ প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি এম এন একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি মো. বদরুদ্দোজা শুভ। এ সময় উপস্থিত ছিলেন সরকারি এম এন একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, নগরকান্দা পৌর মেয়র রায়হান উদ্দিন মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইকবাল হাসান, একাডেমিক সুপার ভাইজার ইরা গোস্বামী, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়-মাদ্রাসার প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ।
মিঠাপুকুরে সোনার বাংলা শিশু নিকেতনের উদ্বোধন
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা রাণীপুকুর মাঠেরহাটে সোনার বাংলা শিশু নিকেতন বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে এতে প্রধান অতিথি ছিলেন রাণীপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঙ্গা। আখিরাহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আব্দুল লতিফ খান, রাণীপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহেল কাফি, প্রভাষক মোস্তাক আলী হাকিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ আনোয়ার সাদাত লিমন। এসময় বক্তব্য রাখেন রানীপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেন সুজন, সম্পাদক মাহবুবুল আলম মাস্টার, সহ-সভাপতি আমিনুল আল হাফিজ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মনোয়ারুল আলম মনা প্রমুখ।
ঈশ্বরদীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা বাংলাদেশ ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে গত শুক্রবার রাতে ঈশ্বরদী ও পাবনার বিভিন্ন এলাকায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি হাসানুজ্জামান সোহাগের নেতৃত্বে ঈশ্বরদী রেলস্টেশন, রেল ইয়ার্ড, ফতেহ মোহাম্মদপুর, পিয়াড়াখালি ও সুজানগরের দুলাই গ্রামে গরীব, অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের সাথে সাথে রাতের খাবার বিতরণ করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুণ্ডু, সাধারণ সম্পাদক প্রভাষক আবদুল বাতেন, সুজানগরের অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল করিম মোল্লা, রেলওয়ের অবসরপ্রাপ্ত প্রধান পরিদর্শক আবু জাহিদ খান হেলাল, মোঃ মালেক খান, এলজিইডির কর্মকর্তা লিটন খান, রাজা বিশ্বাস প্রমুখ।
ত্রিশালে বোরো ধান চাষিদের
সঙ্গে মতবিনিময় সভা
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা গত শনিবার বিকালে ত্রিশাল উপজেলার ধানীখেলা দক্ষিণ ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ে কৃষি প্রযুক্তি কেন্দ্র, ত্রিশালের উদ্যোগে এবং উপজেলা কৃষি অফিস ও অটো ক্রপকেয়ার লিমিটেডের সহযোগিতায় বোরো ধান চাষিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি প্রযুক্তির পরিচালক কৃষিবিদ নিতাই চন্দ্র রায়। ইউসুফ আলী ফকিরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সোলায়মান, অটো ক্রপকেয়ার লিমিটেডের সেলস্ প্রমোশন অফিসার নাজমুল হাসান ও সমাজ সেবক বাবু বেনু মোদক। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মোঃ খায়রুল ইসলাম। বোরো ধান চাষিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ মুকুল মিয়া প্রমুখ। গত বছর বোরো মৌসুমে এই এলাকার অনেক কৃষকের ব্রিধান ২৮ ও ব্রিধান ২৯ জাতে ব্লাস্ট রোগের আক্রমণের কারণে ফলন কম হয় এবং কৃষক ভাইয়েরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এবছর যাতে ব্লাস্ট রোগের কারণে কোনো কৃষকের ধানের ক্ষতি না হয় এ জন্য এই পূর্ব সতর্ককরণ সভার আয়োজন করা হয়।
শরণখোলায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা শরণখোলায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১টায় শরণখোলা প্রেসক্লাব চত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে কেক কেটে সংগঠনটির ৭১তম জন্মদিন উদযাপন করা হয়। উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. হাসান মীরের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম সাইফুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুল, রায়েন্দা ইউপি চেয়ারম্যান ও যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান মিলন, শ্রমিক লীগের সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, কৃষক লীগের সভাপতি এম ওয়াদুদ আকন, সাধারণ সম্পাদক আলমগীর তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিয়াউল হাসান তেনজিন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান উদ্দিন শুভ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম জীবন, শরীফ খায়রুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী সৈয়দ আশরাফ হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
কামারখালীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা গত শনিবার বিকালে মধুখালী উপজেলার কামারখালী এভারগ্রীণ ক্লাবের উদ্যোগে মৃধা মোহাম্মাদ এহতেশাম হায়দার-এর সভাপতিত্বে ও মো. ফজলুল হক মিয়ার সঞ্চালনায় মো. আউয়াল হোসেনের অর্থায়নে দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। প্রায় অর্ধশতাধিক মানুষের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এভারগ্রীণ ক্লাবের সহ-সভাপতি এম.এ. মান্নান (মন্নু), সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মোল্যা, মো. নূরুজ্জামান চৌধুরী (নান্নু), অ্যাডভোকেট খসরুল আলম, মো. শহীদুল ইসলাম, মো. রাকিব হোসেন চৌধুরী (ইরান), আলহাজ মো. নাইম মোল্যা, মো. শাহাদত হোসেন, মোহাম্মদ আলী মণ্ডল, শ্রী তরুণ কুমার চৌধুরী, অনু মিয়া, মো. আক্কাস আলী মৃধা প্রমুখ।
তেরখাদায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা
তেরখাদা (খুলনা) সংবাদদাতা গতকাল রবিবার বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ২ দিনব্যাপী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো:লিটন আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মো: সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা চম্পা, থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এফ এম অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক কে এম আলমগীর হোসেন, শিক্ষক সমিতির সভাপতি প্রদীপ কুমার সাহা ও প্রধান শিক্ষক মো:আবুল বাশার। স্বাগত বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো:আ:আউয়াল আকন প্রমুখ।
