মৃত্যুবার্ষিকী

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ২২:০৫

আবু জাহীদ কাদরী

জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ্্র বাবা ও তাড়াইল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সিনিয়র সহ সভাপতি আবু জাহীদ কাদরীর ১৮তম মৃত্যুবার্ষিকী আজ ৭ জানুয়ারি। এ উপলক্ষে আজ বাদ জোহর তাড়াইল দারুল কুরআন মাদরাসায় দোয়া মাহফিল ও বাদ আছর তাড়াইল প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া পরিবারের পক্ষ থেকেও কুরআন খানি ও বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়েছে।