আজ ৭ জানুয়ারি ফুরফুরা শরীফের পীর হজরত মওলানা শাহ সুফী নাজমুস সায়াদাত সিদ্দিকী ন’হুজুর পীর কেবলা (রহ) ৩৭তম ওফাত দিবস। এ উপলক্ষে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ায় সায়াদাতিয়া খানকাহ শরীফে সওয়াব রেসানী, মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া শহরে হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হবে শীতবস্ত্র। ঢাকার ট্রাফিক্যাল হাইওয়ে হোমস সায়াদাতিয়া খানকাহ শরীফ ও খুলনা শহরেও দিবসটি পালনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
