সন্তোষ কুমার দাশ
চট্টগ্রাম নগরীর নন্দনকানন লোকনাথ ধাম নিবাসী জুবলী রোডস্থ মেসার্স এ.এস স্টোরের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী সন্তোষ কুমার দাশ (৮৪) গত শুক্রবার একটি বেসরকারি হাসপাতালে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। পরদিন শনিবার বলুয়ারদীঘির অভয়মিত্র মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। আগামী ১৯ জানুয়ারি (শনিবার) প্রয়াত ব্যবসায়ী সন্তোষ কুমার দাশের পারলৌকিক ক্রিয়া ও আদ্যশ্রাদ্ধ নন্দনকাননস্থ নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে বিভিন্ন ব্যবসায়ী, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
