বৈরুতের বিস্ফোরণকে 'হামলা দাবি' ট্রাম্পের, উদ্বেগ লেবাননের  

আপডেট : ০৫ আগস্ট ২০২০, ০৯:০৫

লেবাননের রাজধানী বৈরুতে মঙ্গলবারের ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৭৮ জনে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিস্ফোরণকে 'ভয়াবহ হামলা' হিসেবে উল্লেখ করেছেন। এনিয়ে লেবাননের কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন। 

ট্রাম্প এক সংবাদ সম্মেলনে লেবাননের এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন, জানিয়েছেন সহমর্মিতা। তিনি বলেন, হতাহতের পরিবারের জন্য প্রার্থনা। যুক্তরাষ্ট্র লেবাননকে সাহায্য করার জন্য প্রস্তুত আছে। তবে তিনি বিস্ফোরণকে 'ভয়ানক হামলা' হিসেবে উল্লেখ করেন। 

এদিকে ট্রাম্প এমন দাবি করলেও দেশটির প্রতিরক্ষা বিভাগের তিন কর্মকর্তা সিএনএনকে জানান, লেবাননে যে বিশাল বিস্ফোরণ ঘটেছে তাতে এখন পর্যন্ত হামলার লক্ষণ পাওয়া যায়নি।  

এছাড়া লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব বলেছেন, বৈরুতের একটি গুদামে প্রায় ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট মজুদ ছিল এবং তাই বিস্ফোরিত হয়েছিল মঙ্গলবার।

তবে কীভাবে এই বিস্ফোরণ ঘটলো সে সম্পর্কে সুস্পষ্টভাবে কিছু জানা যায়নি। বিবিসি, ফ্রান্স ২৪, সিএনএন 

ইত্তেফাক/এসআর