৮ নাটকে আজম খান

আপডেট : ০৫ আগস্ট ২০২০, ২০:১৮

 

ঈদুল আজহায় বিভিন্ন টিভি চ্যানেলে অভিনেতা আজম খানের আটটি নাটক প্রচারিত হয়েছে। নাটকগুলো হলো— আরটিভিতে ইমরাউল রাফাতের পরিচালনায় ‘ঈদ মুবারক’, আরটিভিতে বি ইউ শুভর পরিচালনায় ‘অবাক প্রেম’, মাছরাঙ্গা টিভিতে চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘মনে মনে’, এটিএন বাংলায় চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘বলো তারে’, আরটিভিতে মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘এ সুইট লাভ স্টোরি’, আরটিভিতে শুভ্র খানের পরিচালনায় ‘ছাপ্পড় ফাইরা দিসে’, মাছরাঙ্গা টিভিতে রিদম খান শাহীনের  পরিচালনায় ‘মন কি যে চায় বলো’ ও বাংলাভিশনে মুরসালিন শুভর পরিচালনায় ‘এ ডে উইথয়াউট এ ফোন’।

এসব নাটক প্রসঙ্গে আজম খান বলেন, বছরটা শুরু হয়েছিল অনেক ব্যস্ততা নিয়ে। ১৭ মার্চ পর্যন্ত বেশ কিছু নাটক ও টেলিফিল্মে কাজ করি। কিন্তু ঈদের কাজের প্রস্তুতি যখন নিচ্ছিলাম, ঠিক তখনই প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এবং শুরু হলো লকডাউন। ১৮ মার্চ থেকে আর কোনো কাজই হয়নি। ২৬ মার্চ থেকে বাসাতেই আছি। তবে বছরের শুরুতেই যেসব কাজ করেছি সেগুলো থেকে ৮টি নাটক বিভিন্ন টিভি চ্যানেলের ঈদ অনুষ্ঠানমালায় প্রচার করা হয়েছে।