স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম তৃতীয় বিভাগ ফুটবল লিগের শিরোপা দৌড়ে এগিয়ে গেল কিষোয়াণ স্পোর্টিং ক্লাব ও মুক্ত বিহঙ্গ ক্লাব। গতকাল বুধবার চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের দ্বিতীয় পর্বের দিনের প্রথম খেলায় কায়সারের হ্যাটট্রিকে কিষোয়াণ স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে রাইজিং স্টার জুনিয়রকে এবং হান্নানের হ্যাটট্রিকে মুক্ত বিহঙ্গ ক্লাব ৪-২ গোলে পরাস্ত করে চান্দগাঁও স্পোর্টিং ক্লাবকে।
আগের দিন একই ভেন্যুতে অনুষ্ঠিত খেলায় সিটি কর্পোরেশন গ্রীন ২-০ গোলে লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। চট্টগ্রাম বন্দর ক্রীড়া সমিতি (সাদা) ও মীরসরাই উপজেলার মধ্যকার দিনের অপর খেলাটি ১-১ গোলে ড্র হয়।
আজকের খেলা :
লোহাগাড়া ও মীরসরাই দুপুর ১২-৩০ মিনিট এবং বন্দর ক্রীড়া সমিতি সাদা ও সিটি কর্পোরেশন গ্রীন দুপুর ২টা (চট্টগ্রাম বন্দর স্টেডিয়াম)।
