রাণীশংকৈলে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ   

আপডেট : ০৫ আগস্ট ২০২০, ২১:৩২

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার (৫ আগস্ট) দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির পক্ষ থেকে করোনা সামগ্রী বিতরণ করা হয়েছে। সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা জাহান লিটা এসব সামগ্রী বিতরণ করেন। 

এসব সামগ্রী হলো পিপিই, হ্যান্ডগ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার, ফেস শিল্ড। এ উপলক্ষে এদিন হাসপাতাল সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ চৌধুরীর সভাপতিত্বে করোনা প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি সেলিনা জাহান লিটা। 

আরও পড়ুন: শেরপুরে ভাতাভোগীদের নিকট থেকে উৎকোচ গ্রহণের প্রতিবাদে মানববন্ধন

বিশেষ অতিথি ছিলেন, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফিরোজ আলম, পৌর আলী সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক রফিউল ইসলাম, মহিলা আওয়ামী লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন। এ ছাড়াও সিনিয়র স্টাফ নার্স, সিএইচসিপি,স্বাস্থ্য সহকারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  

ইত্তেফাক/এএএম